• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৩৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মধুপুর শালবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

৭ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৫

মধুপুর শালবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুরের পাহাড়ি বনাঞ্চলের শালবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

উদ্ধারকৃত মরদেহটির অধীর সূত্রধর (৬৫) নামের এক ব্যক্তির। ৭ মে বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর  উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অধীর সূত্রধর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অধীর সূত্রধরের পরিবার সূত্রে জানা গেছে, অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়। সারাদিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ খোঁজি করতে থাকে। সন্ধ্যার পরেও তার সন্ধান না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ দেওয়া হয়। বুধবার বেলা এগারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বনের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখে তার পরিবার তাকে চিনতে পারে বলে জানা গেছে।

মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুন বাগানে মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আনা হয়। নিহত অধীর সূত্রধরের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০