• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২১:৫৮ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে জুবায়ের হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৪, যাবজ্জীবন ২

৬ মে ২০২৫ দুপুর ০২:০৮:৩৩

নারায়ণগঞ্জে জুবায়ের হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৪, যাবজ্জীবন ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শহরে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

৬ মে মঙ্গলবার  দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া ৫ জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এসময় একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাসান পলাতক রয়েছে। 

Ad
Ad

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল ও হাসান। খালাসপ্রাপ্তরা হল, হকার নেতা আসাদ ও মহসিন।

Ad

নারায়ণগঞ্জ আদালতের এপিপি ইকবাল আহমেদ মানিক জানান, হকার জুবায়ের হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনের মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলার বাদী নিহতের মা মুক্তা ও বাবা আমজাদ হোসেন জানান, ছেলে হত্যার মামলার রায়ে তারা সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪





ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩৩


ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৪:৫৬




Follow Us