• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৮:৩৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে গাছে থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

৫ মে ২০২৫ রাত ০৯:১০:২৮

মোল্লাহাটে গাছে থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে আমগাছে উঠে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৫ মে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল কোদালিয়া গ্রামের বাসিন্দা মহিদুল কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মাহাবুব হোসেন ও তামান্না দম্পতির অনুরোধে তাদের গাছ থেকে আম পেড়ে দিতে রাকিবুল গাছে উঠে। এ সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

দম্পতিদ্বয় জানান, দুর্ঘটনার পরপরই রাকিবুলকে কোদালিয়া বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩






সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪