• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৯:১৮:৩০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে ডাকাত হাতকাটা আমজাদ গ্রেফতার

৪ মে ২০২৫ সকাল ০৯:১৮:২৫

সোনারগাঁয়ে ডাকাত হাতকাটা আমজাদ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাত ও ছিনতাইকারী চক্রের মূল হোতা জঙ্গি সোহানের প্রধান সহযোগী ডাকাত হাতকাটা আমজাদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৩ মে শনিবার ভোরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেপ্তারকৃত আমজাদ উপজেলার বারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার আমজাদকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জঙ্গি সোহানের নেতৃত্বে একটি দল পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতকাটা আমজাদকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।  

তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে মহাসড়কের ডাকাতি ও ছিনতাই চক্রে জড়িত ১৩ জনের নাম প্রকাশ করেছে আমজাদ। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তরা মহাসড়কের ডাকাত ও ছিনতাই চক্রের মূল হোতা জঙ্গি সোহান ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। পরে শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে সোহানের প্রধান সহযোগী আমজাদকে গ্রেফতার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯




বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৯:০১

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৬


Follow Us