• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা ভাদ্র ১৪৩৩ রাত ০২:৩৬:১০ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে চোর চক্রের সদস্যের মৃত্যু

১ মে ২০২৫ বিকাল ০৩:০১:৫৪

মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে চোর চক্রের সদস্যের মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ হোসেন (২০) নামে চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।

১ মে বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, আখেড়ায় অবস্থিত বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল। বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী লিপল মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে।

আরিফের ভাই স্বপন জানান, তার ছোট ভাই মাদকাসক্ত হওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আগে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।

বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের এক কর্মকর্তা জানান, এর আগেও বিভিন্ন সময়ে তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। মিটার চুরির পর চোরেরা অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করে। পরে টাকা পাঠানো হলে মিটারগুলো ফিরিয়ে দেয় তারা।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪