• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:৪০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

৩০ এপ্রিল ২০২৫ দুপুর ০২:১৭:১২

দুর্গাপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: নেত্রকোনা দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে (২২) জোর করে কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।  

২৯ এপ্রিল মঙ্গলবার পৌর সভার বিরিশিরি এলাকা থেকে পুলিশ ওই নেতাকে আটক করে।  

আটক হওয়া ওই নেতার নাম ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪)। তিনি দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

দুর্গাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও নেত্রকোনার একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয়। এ উপলক্ষে তারা দুর্গাপুরে ঘুরতে যান।

ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথামতো তারা সেখানে একটি হোটেলে উঠেন। সোমবার বিকেল তিনটার দিকে ওই ছাত্র হোটেলে থেকে বের হয়ে খাবার কিনতে যায়। এ সময় তার হবু স্ত্রী ওই হোটেলে অবস্থান করছিলেন।

এ সুযোগে ফয়সাল পুলিশকে জানায় তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেফতার করে। এ সময় ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে।

এদিকে ফয়সালের কথা শুনে পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানায়, তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ফয়সাল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার ফয়সাল আহামদকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১