• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:০২:৩৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২৭ এপ্রিল ২০২৫ সকাল ১১:৫৬:১৬

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

২৬ এপ্রিল শনিবার দিবাগত রাত ৩টার দিকে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

বিজিবি–৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম রোববার একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে আনসার–ভিডিপি কর্মকর্তার বরাত দিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুরের ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা দুজন নিহতের তথ্য জানিয়েছিলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নিহত যুবকের নাম মো. ওবায়দুল (২৩)। তিনি একই উপজেলার হানিফ আলীর ছেলে।

যাদবপুর ইউনিয়নের দফাদার ওমর আলী জানান, রোববার সকালে সীমান্ত এলাকায় গিয়ে তিনি বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার কথা জানতে পারেন।

জানা গেছে, ঘটনার সময় কয়েকজন ফেনসিডিলসহ ভারতে যাওয়ার সময় মধুপুর সীমান্ত এলাকায় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে ওবায়দুল ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

বিজিবি–৫৮ ব্যাটালিয়ানের কমান্ডার জানান, রোববার ৮টা ৫০ মিনিটে মোবাইল ফোনে কল করে বিএসফের কমান্ডার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের তথ্য জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬