• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:৫০:২১ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বনভূমি উদ্ধারে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৬ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৭:১৮

শ্রীপুরে বনভূমি উদ্ধারে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জবর দখল হওয়া বনভূমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে।

২৬ এপ্রিল শনিবার সকাল আটটা থেকে বন বিভাগের উদ্যোগে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী ও পেলাইদ গ্রামে এ অভিযান শুরু হয়।

অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বনকর্মীসহ সাড়ে তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

জানা যায়, গত পাঁচ আগষ্টের বিপ্লবের পরে ব্যাপক হাড়ে বনভূমি জবর দখল হয়। বনের জমিতে গড়ে উঠে শত শত অবৈধ স্থাপনা।

বন বিভাগ এসব অবৈধ দখলের তালিকা প্রস্তত করে। এর আগেও রাজেন্দ্রপুর, কালিয়াকৈর রেঞ্জে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চলেছে। এরই ধারাবাহিকতায় শনিবার শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটে উচ্ছেদ অভিযান চলছে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা সূত্রে জানা যায়, গ্রাম দুটিতে জুলাই বিপ্লবের পর গড়ে উঠা ৫৬টি স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চলছে। অভিযান শেষে প্রায় সাড়ে তিন একরের বেশী বনভূমি উদ্ধার হবে।

আরও পড়ুন

পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বসিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন, রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমানসহ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০