• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৩:০৬ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

২৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৪৯:৪০

আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

২৫ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. আসাদুল ইসলাম (২৮)। তিনি ইটনা গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে।

আহত আসাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তের ভারতীয় অংশে মো. আসাদুল ইসলামকে লক্ষ্য করে পর-পর তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্তের ১২০ গজ ভেতরে অর্থাৎ ভারতীয় অংশে গুলির ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি ভারতের সীমান্তের ভেতর একটি ছোট নদী পার হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ। তার বাম চোখে গুলি লেগেছে বলে আমরা জানতে পেরেছি। তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। তবে সে শঙ্কামুক্ত বলে জেনেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us