• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৪:০৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

২৫ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:১৪:৪৫

পঞ্চগড়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

২৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি শিখনাথ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ চাষি আসাদুজ্জামান আপেল তিন বছরের চুক্তিতে ১ একর ২৩ শতক জমির ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকাল থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে মাছ চাষি আসাদুজ্জামান আপেল পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখতে পান। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আপেল।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, ওই মৎস্য চাষি থানায় অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩