• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:২০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

২২ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৪৪:০৪

লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২২ এপ্রিল মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাজন উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যায়। এ সময় সে মুখে মাস্ক বা কাপড় বাধেঁনি। খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় সে ক্ষেতেই ঢলে পড়ে।

খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯