• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৫২:৪৪ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত, আহত ২

১৬ এপ্রিল ২০২৫ সকাল ১১:৪৯:৫৭

মহাদেবপুরে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত, আহত ২

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ছাগলকে বাঁচাতে গিয়ে অটো ভ্যান উল্টে এর নিচে চাপা পড়ে  সিরাজ উদ্দীন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই বৃদ্ধ আহত হয়েছেন।

১৬ এপ্রিল বুধবার সকালে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ উদ্দীন উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

আহতরা হলেন- ভ্যানে থাকা অপর দুই যাত্রী বেলকুড়ি গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে ছহির উদ্দীন (৭২) ও দেবীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে আব্দুল আজিজ (৮১)।

জানা গেছে, সিরাজ উদ্দীন পেশায় আলু ব্যবসায়ী। বুধবার ব্যবসার উদ্দেশ্যে অটো ভ্যানযোগে মহাদেবপুর হাটে আসছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাককে সাইড দেওয়ার সময় রাস্তার উপর একটি ছাগল ছুটে আসে। এই ছাগলটিকে বাঁচাতে যায় ভ্যান চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানটি পাশের ডোবায় উল্টে পড়ে। এতে সিরাজউদ্দীনসহ তিনজন  আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

মহাদেবপুর থানার (ওসি) শাহীন রেজা জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন, তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেন নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১