• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৭:৫৬ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারগামী চলন্ত ট্রেনে আগুন, প্রাণ গেল শিশুর

১৬ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫৬:৫২

কক্সবাজারগামী চলন্ত ট্রেনে আগুন, প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৫ এপ্রিল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভীতসন্ত্রস্ত হয়ে এক দম্পতি তাদের এক ছেলে শিশুসহ ট্রেন থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মো. হামদান নামের ৮ মাস বয়সী শিশুকে মৃত ঘোষণা করা হয়।

গুরুতর আহত হয়েছেন শিশুর বাবা আবদুর রাজ্জাক (২৬) এবং মা লিজা আক্তার (২০)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আবদুর রাজ্জাকের বাড়ি কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন এলাকায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

আরও জানা যায়, ঘটনার একটু আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুর রাজ্জাক সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে উঠেন। এরপর ট্রেনটি লোহাগাড়ার পদুয়ায় পৌঁছালে একটি বগিতে আগুন লেগে যায়।

লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, বগিতে আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক জাহেদ হোসেন জানান, আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৫২