• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১৯:২৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫৪:৫২

সদরপুরে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ এপ্রিল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের পশ্চিম শ্যামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন মো. রাজু শেখ (২৮), মো. রমজান শেখ ওরফে রঞ্জু (২২) ও মো. রিজু শেখ (৩৫)। তারা তিনজনই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বিভিন্ন সময় তারা নিজেদের বিকাশ কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করে অ্যাকাউন্ট ব্লক বা টাকা ফেরতের নামে গোপন তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করত।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মোতালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০