• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:০১:১৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

খোকসায় নানা আয়োজনে বর্ষবরণ

১৪ এপ্রিল ২০২৫ দুপুর ০১:১৩:৫৫

খোকসায় নানা আয়োজনে বর্ষবরণ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: নানা আয়োজনে কুষ্টিয়ার খোকসায় নববর্ষকে স্বাগত জানিয়ে পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে।

১৪ এপ্রিল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় বর্ণাঢ্য বৈশাখী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নানা রঙের প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদে এসে শেষ হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এছাড়াও বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯