• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:০৪:২১ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৪৯:২৬

ভোলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমুদ্দিনে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফরিদকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব।

Ad

১২ এপ্রিল শনিবার দুপুরে নোয়খালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার মো. ফরিদ তজুমদ্দিন উপজেলার পদ্মপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শিবপুর গ্রামের মৃত জনু মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মোজাম্মেল চৌকিদার বাড়ির পিছনে গ্রেফতার আসামি তার ঘরে নিয়ে পাশের ঘরের ৫ বছর বয়সী এক শিশুকে টাকা এবং মোবাইলের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে তজুমুদ্দিন থানায় মো. ফরিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা করার পর থেকে আসামি পলাতক ছিল।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১১ এর নোয়াখালী একটি যৌথ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত পলাতক আসামি ফরিদকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মিয়াপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তজুমদ্দিন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা
সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০২:৪২

রোজা রেখে ব্যায়াম করলে শরীরে যা ঘটে
রোজা রেখে ব্যায়াম করলে শরীরে যা ঘটে
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৯:৩৮


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৪:১৭






বিমানবন্দর থেকে টঙ্গীর যুবলীগ নেতা গ্রেফতার
বিমানবন্দর থেকে টঙ্গীর যুবলীগ নেতা গ্রেফতার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৯:৪৮


Follow Us