• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৫:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষকে অব্যাহতি

১০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪০:০৫

গাজীপুরে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।

১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্রে পিয়ার আলী কলেজ ভ্যানুতে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরও একজন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেনুতে নৈবিত্তিক পরীক্ষা সময় পরীক্ষা কক্ষে একে অন্যের সাথে আলাপচারিতা শুরু করেন। শিক্ষার্থীদের শান্ত না করে চুপ করে বসে থাকেন শিক্ষকরা। এই বিষয়টি দৃষ্টিগোচর হয় পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী অফিসারের। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদের অব্যাহতি দেওয়া নির্দেশ দেন তিনি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান, নৈবিত্তিক উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করছিল এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করছে উপজেলা প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে ৪শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬