• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪৯:০৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পরিবেশের লাইসেন্স না থাকায় ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১০:১৩

মানিকগঞ্জে পরিবেশের লাইসেন্স না থাকায় ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত একটি অবৈধ ইটভাটা  গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকায় এন.এ.এম নামে একটি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম। দীর্ঘদিন ধরে ভাটাটি কৃষিজমিতে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল। লাইসেন্স না থাকায় এবং পরিবেশের ছাড়পত্র নবায়ন না করেই দেড় বছরের বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে আসছিল মালিকপক্ষ। এর প্রেক্ষিতে ভাটার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, র‍্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ ইউনিটের ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছিল। দেড় বছর যাবৎ পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ করে চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি পরিবেশবান্ধব উন্নয়ন। তাই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এবং অভিযান চালানো হচ্ছে যাতে পরিবেশ বিনষ্টকারী কোনও কার্যক্রম চালু না থাকে।

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো শুধু কৃষিজমির ক্ষতি করছে না, পাশাপাশি স্থানীয় জনগণের স্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের উপরও বিপর্যয়কর প্রভাব ফেলছে। এসব কারণে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১