• ঢাকা
  • |
  • বুধবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:২৫:২৯ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

৬ এপ্রিল ২০২৫ দুপুর ০২:০৭:০৩

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

৬ এপ্রিল রোববার বেলা ১১টার দিকে কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া কুতুপালং মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৫) ও শাহিনা বেগম (৩৮)।

আরও পড়ুন

কক্সবাজারে বাসের নিচে চাপা পড়ে নারীসহ নিহত ৫, আহত ৪

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ায় কুতুপালং পশ্চিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও হামলায় কুতুপালং বাজার মসজিদের খতিব এবং জামায়েত নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগম নিহত হন।

বর্তমানে তাদের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ