• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৮:৫৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

২ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪০:৫৩

ডুমুরিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও শিক্ষামেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১ এপ্রিল মঙ্গলবার খুলনা জেলার ডুমুরিয়ার উপজেলার শাহপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি রুহান কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস অধ্যাপক ডা. ইউনুস আলী, ডুমুরিয়া উপজেলা নির্রাহী অফিসার আল আমিন, শিক্ষক, মিয়া গোলাম কুদ্দুস, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক ও MARCH-এর চেয়ারম্যান ড. একরাম উদ্দীন সুমন, ড. আজাদ, এ এম কামরুল ইসলাম, আকতার হোসেন, আব্দুল কাউয়ুম ফয়সাল, এড. ইউসুফ মোল্যা, ডা হরিদাস মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতাধিক নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে ডুমুরিয়ার ছাত্রদেরকে নৈতিকতা ও স্কিল ডেভেলপমেন্টের মধ্যমে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪