• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২৮:৪২ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৬

১ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:০৪

লালপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী (৫৫) সহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির অফিসসহ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Ad

৩১ মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহতরা হলেন মো. জুলহাস আলী (৫৫) চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক। মো. জুলহাস আলী (৫৫) পিতা সেকেন্দার প্রামাণিক, মো. রাফি (২২) পিতা মো. রিপন আলী, মো. অন্তর আলী (২১) পিতা মো. করিম মন্ডল, মো. শুভ্র (৩০), মো. আলমগীর (৪৫) উভয়ের পিতা হাজ্জাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাওড়া রেল ব্রিজের লটারি ক্রয়বিক্রয় নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদ ও তার বন্ধু আরিফুলসহ কয়েকজন বিএনপি নেতা জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে। এই ঘটনার জেরে রাতে পুনরায় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষ সংঘর্ষে জড়ায়।

এসময় আরিফের সমর্থক শুভ্র, কালামের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির অফিসসহ কয়েকটি দোকানে ভাংচুর চালায়। এতে উভয় পক্ষের জুলহাস আলী, শুভ্র ও আলমগীর আরও ৩ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us