• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:৫৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সীমানাপ্রাচীর নির্মাণ করতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যের পরিবার

২৫ মার্চ ২০২৫ সকাল ১০:০৯:৪৪

সীমানাপ্রাচীর নির্মাণ করতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যের পরিবার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে দিদার নামে এক পুলিশ সদস্যের পিতা মো. পাশু মিয়া (৬০) ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

২৩ মার্চ রোববার দুপুর ৩টার দিকে পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ পিরিজপুর (বাজেগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোহাম্মদ তাজুল ইসলাম, নজরুল ইসলাম, জসিম উদ্দিন ও জহিরুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. তাজুল ইসলামের কাছ থেকে বিগত ৫০ বছর পূর্বে সাড়ে তেত্রিশ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলো পাশু মিয়ার পরিবার। কিন্তু বেশকিছুদিন যাবৎ এই জমি জোরপূর্বক দখল করার পায়তারা করছে তাজুল ইসলাম ও তার লোকজন। স্থানীয়রা সালিস দরবারের মাধ্যমে পাশুমিয়ার পরিবারকে সীমানার খুঁটি নির্ধারণ করে দেয়। পরে পাশু মিয়া সীমানার চারপাশে ইটের দেয়াল নির্মাণ করার সময় অভিযুক্তরা বাধা দেয় এবং পাশুমিয়াসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আঘাত করে।

পাশু মিয়া বলেন, দরবারের সিদ্ধান্ত মোতাবেক রোববার সীমানার চারপাশে দেয়াল তৈরি করার সময় অভিযুক্তরা ক্ষিপ্ত   হাতে থাকা দা, লোহার রড, সাবল ও লাঠি দিয়ে নির্মাণাধীন চারপাশের দেয়াল ভাঙতে শুরু করে। এ সময় বাধা দিলে 
তাজুল ইসলামের হুকুমে তার লোকজন আমাকে এলোপাতারি মারধর করে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।  এ সময় আমার স্ত্রী জুলেখা, মেয়ে নাজমা, সালমা, সায়মা ও মেয়ের জামাই কাজী মহিউদ্দিন আটকাতে আসলে তাদের উপরেও হামলা করা হয়। মেয়ে নাজমা ও মেয়ের জামাই কাজী মহিউদ্দীনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এদিকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, আমরা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিচ্ছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০