• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৪:০০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

২৩ মার্চ ২০২৫ বিকাল ০৪:০০:৩১

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

২৩ মার্চ রোববার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে। দগ্ধরা হলেন, হারুন অর রশিদ, রুনা আক্তার ও মিম।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সকালে ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে হারুন অর রশিদের ১ শতাংশ, রুনা আক্তার ৬২ শতাংশ ও মিমের শরীর এক শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাসের চুলা জ্বালাতেই এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে হয়তো এ ঘটনা ঘটেছে। তদন্ত পর বিস্তারিত পর বলা সম্ভব হবে। দগ্ধ ৩ জন চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় জানায়,  তারা ভোরে সেহরির খাবার খেতে উঠেছিল।  সেই সময় খাবার গ্যাসের  চুলা জ্বালাতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬