• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৮:৪৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

২০ মার্চ ২০২৫ সকাল ০৮:০৬:১৪

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিমের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

১৯ মার্চ বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির।

নিহত কবির হোসেন উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এর আগে ১৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক  আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

এ বিষয়ে জানতে আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার দুপক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯