• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশু নিহত

১৬ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:১৭

তালতলীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশু নিহত

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় হাবিবা(৭)না মের  মাদ্রাসায় পড়ুয়া  এক শিশু নিহত হয়েছেন।

১৬ মার্চ রোববার দুপুর ১টার দিকে উপজেলার মোমেশে পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবার পিতা আব্দুস সালাম মুন্সী বলেন দুপুরে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোমশে পাড়া আশরাফুল উলুম  মাদ্রাসার সামনে আসে গাড়ি থেকে ডান পাশ দিয়া নামার সময় অন্য একটি গাড়িতে চাপাদেয় তাতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় অন্য গাড়িতে থাকা শিশুদের পিতা স্থানীয়রা দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি  মারা গেছেন।

নিরাপদ সড়ক চাই তালতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন বলেন, বিভিন্ন সময় উপজেলা প্রশাসন মাইকিং করলে অটো গাড়িগুলো ডান পাশ কখনো আটকানো হয় না। যার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে আজকেরও ডান পাশ থেকে শিশুটি নামতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে। 
যে সকল গাড়িগুলোর ডান পাশ আটকানোর সেই সকল গাড়িগুলোর প্রতি ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ঘটনার সংবাদ শুনে পুলিশ পাঠিয়েছি পরবর্তী হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯