• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:২৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৫:২২

মৌলভীবাজারে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। নিধারিত স্থান ছাড়া গাড়ি থামানো যাবে না। নিধারিত গতিসীমা না মেনে গাড়ি চালানো যাবে না। ওভারটেকিংটা সর্তকতার সহিত করতে হবে। কোনভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবন অনেক মূল্যবান। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে। বিআরটিএ কোনো অদক্ষ চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না। পেশাগত ড্রাইভারদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মুরাদে আলম ও পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমা, সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেলসহ গাড়িচালকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রায় ২০০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭