• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:১৯:৪৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঘোড়াঘাটে মানববন্ধন

৯ মার্চ ২০২৫ রাত ০৮:২৬:০৩

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঘোড়াঘাটে মানববন্ধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।

৯ মার্চ রোববার বিকেলে ঘোড়াঘাট পৌরশহরের বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে গাইবান্ধা মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, মাগুরার ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নরপশুর বিচার চাই, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’ এরকম বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাহফুজুর রহমান, ইমরান খান, মেহেদী হাসান, বিপ্লব মন্ডল, মেহেদী হাসান ইমু, দিশান চৌধুরী, রায়হান, তারেক রহমান, দিলরুবা আক্তার বিপাশা সহ আরও অনেকে। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সমাবেশে সেই দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭