• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৪৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম : ছেলে আটক

৭ মার্চ ২০২৫ দুপুর ১২:২৯:৫২

মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়ে জখম : ছেলে আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিম (৭০) ও বৃদ্ধ মা আমেনা বেগমকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে আবুল কালাম কালন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় বেল ছড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাদকাসক্ত ছেলে আবুল কালাম কালনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

৭ মার্চ শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার উপর মানসিক নির্যাতন করে আসছিল ছেলে আবুল কালাম কালন। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে মা-বাবাকে আবারো সম্পত্তির ভাগভাটোয়ারা চেয়ে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তাঁরা টাকা দিতে অপারকতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মা-বাবাকে গুরুতর জখম করে।

এসময় তাদের চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, এঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১