• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:৪২ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

পাথরঘাটায় বিষখালী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩০:৪০

পাথরঘাটায় বিষখালী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীর থেকে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকার বিষখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তাদের সহায়তায় মরদেহটি তীরে আনা হয়। এলাকার কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে পাথরঘাটা থানায় খবর দেয়া হয়।

ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পানিতে থাকায় কাঁকড়া বা মাছের কামড়ে চেহারায় রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৪