• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:১৩:৪৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

রমজানের পবিত্রতা রক্ষায় ফকিরহাটে জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশ

২৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৫২

রমজানের পবিত্রতা রক্ষায় ফকিরহাটে জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশ

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা বন্ধ এবং দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবিতে বাগেরহাটের ফকিরহাটে স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ফকিরহাট মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিরহাট মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানায় দলের পক্ষ থেকে।

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ফকিরহাট উপজেলা শাখার আমীর এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি সেখ আবুল আলা মাসুম, ফকিরহাট শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি সেখ সুমন হোসেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মোফাজ্জল হায়দার, সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।  

আরও পড়ুন

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০






লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪