• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৭:১৩

মণিরামপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ও জেলা প্রশাসকের নির্দেশে এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মেসার্স গোল্ড ব্রিকস্ নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক এবং মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, চালুয়াহাটি ইউনিয়নে অবস্থিত মেসার্স গোল্ড ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। দীর্ঘদিন ধরে নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল। জেলা প্রশাসকের নির্দেশে মণিরামপুর উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯