• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৫:১৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৩:০৪

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গোলাবাড়ি এলাকায় ট্রাক, অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইদিলপুর ইউনিয়নের মাঝিরা গ্রামের বাসিন্দা গফুর (৫০)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল আহমেদ জানান, ধনবাড়ি থেকে টাঙ্গাইল অভিমুখী একটি ট্রাক অটোরিকশা ও ভ্যানকে ধাক্কা দিলে ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়।

তিনি আরও জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই গফুর মারা যান এবং আহত তিন জনকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০