• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১০:২৭ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে বিপুল হত্যার প্রধান আসামি আপেল গ্রেফতার

২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩১:৪৭

সরিষাবাড়ীতে বিপুল হত্যার প্রধান আসামি আপেল গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের দুই সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে জখম ও আতাউর রহমান বিপুল মিয়াকে হত্যার মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে (৪০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার দিবাগত রাত দেড়টা দিকে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার নিহত বিপুল ও চাচাতো ভাই আপেলের সাথে বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গত ১৭ জানুয়ারি সকালে বিপুল মিয়ার বাড়ির আঙ্গিনায় গাছ কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিপুল, মুক্তা ও আসমা বেগমের উপর হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

এসময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। পরে বিপুলের মা আছমা বেগমকেও হাত ভেঙে দেয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ১৭জানুয়ারি নিহতের বড় ভাই আল-আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও ডিবি পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আপেলসহ ৭ জনকে গ্রেফতার করে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:২৩