• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৪৭:৩৪ (25-May-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৩৩:২৯

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে জাহাঙ্গীর হাসান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কাউনিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরে টিভিএস মটরসাইকেলের বিক্রয় কেন্দ্র থেকে তাঁকে গ্রেফতার করে।

শুক্রবার রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

ওসি আব্দুল লতিফ বলেন, জাহাঙ্গীর হাসান বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগ রয়েছে। ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শেষে তাঁকে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

জানা যায়, জাহাঙ্গীর হাসান  উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকার সাবেক কৃষি কর্মকর্তা তাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
২৫ মে ২০২৬ দুপুর ০১:২০:৩৫



কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
২৫ মে ২০২৬ সকাল ১১:৫৯:৩৪



Follow Us