• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪৫:২০ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

তাহিরপুরে বালু পাথর চুরির অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

১৯ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১৫:৪৭

তাহিরপুরে বালু পাথর চুরির অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর পাড় (তীর) কেটে বালু পাথর চুরির অভিযোগে তিনজনকে সাজাপ্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু পাথর বোঝাই তিনটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করা হয়।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সান্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দিঘিরপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে রাখাব উদ্দিন ও কাঞ্চনপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে ফারুক হোসেন এবং মাহতাবপুর গ্রামের রমজান মিয়ার ছেলে আলেক শাহ।

জেলা প্রশাসনের দায়িত্বশীলল সূত্র জানায়, তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটা সেতুর পাশে রাজারগাঁও অদ্বৈত প্রভুর আখড়া বাড়ি মন্দির সংলগ্ন নদীর পাড় (তীর) কেটে খনিজ বালু পাথর চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে তাদের তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাতায়া উপকূলে পৌঁছেছে মার্কিন রণতরী
পাতায়া উপকূলে পৌঁছেছে মার্কিন রণতরী
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:৫৩

ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৩৮



দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:৫৭

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:৫২