• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

১৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৩১:৪৯

পাইকগাছায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে।

গত ৩ দিনে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে থানার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, পৌরসভার জি এম ইমান আলীর ছেলে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি(৩০), রাড়ুলী ইউনিয়নের কাটি পাড়া গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে রজব আলী গাজী(৬০), গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোকাম গাজীর ছেলে মিজান গাজী (৫৫), কপিলমুনি ইউনিয়নের কাশিম নগর গ্রামের কনেক চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস, লস্কর ইউনিয়নের আমিন উদ্দিন সানার ছেলে জাকির সানা(৩৪)কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তারা সবাই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছে এবং তারা বিভিন্ন মামলার আসামি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০