• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৪২:২৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ইউএনও'র আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৪২:৩০

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ইউএনও'র আইন-শৃঙ্খলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা করেছে উপজেলা প্রশাসন।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকেই কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন সাধারণ মানুষ।  

আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিএনপি-জামায়াতের কোনো নেতাকে দেখা যায়নি। তবে সভায় অংশগ্রহণ করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভোলাহাট উপজেলার সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. পিয়ার জাহান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হুসনে আরা পাখিসহ আরও কয়েকজন আওয়ামী লীগের পদধারী নেতা।  

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

এছাড়া আরও উপস্থিত ছিলেন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন, বিজিবি চাঁনশিকারী সুবেদার ইদ্রিস আলী ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আবু হানিফ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জ বলেন, ইউএনওকে বার বার বলার পরেও আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করার জন্যই প্রশাসন তাদের নিয়ে সভা করছে। অথচ, বিগত ১৬ বছর বহু জনপ্রতিনিধি চেয়ারে থেকেও তাদের হেনেস্থা করেছে এই প্রশাসন। তিনি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বৈষম্যবিরোধী চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহবায়ক আব্দুর রহিম বলেন, বর্তমান সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট চলছে। এরই মধ্যে তাদের নিয়ে আবার আইনশৃঙ্খলা কমিটির সভা করছেন ইউএনও। এতে পরিষ্কার, আওয়ামী লীগের দোসরদের আবারও দেশকে অস্থিতিশীল করার সুযোগ করে দেয়া হচ্ছে।  

আরও পড়ুন

কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

এদিকে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেয়া হলেও উত্তর দেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২