• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৩৯:০১ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৪৬:১৭

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।

Ad
Ad

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, বাগেরহাট এলজিইডির প্রধান প্রকৌশলী মো. শরিফুজ্জামান, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল রুমানসহ অন্যান্যরা।

Ad

অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০২৩ সালে কৃতিত্বের স্বাক্ষর রাখা ২৫৯ জন শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৪:০৭







টেকনাফে পাহাড়ে তিনজনের মরদেহ উদ্ধার
টেকনাফে পাহাড়ে তিনজনের মরদেহ উদ্ধার
২১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৫:৩২



Follow Us