• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:০২:৩৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বরিশালে উদযাপিত হচ্ছে ধর্মীয় উৎসব সরস্বতী পূজা

৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৭:২৮

বরিশালে উদযাপিত হচ্ছে ধর্মীয় উৎসব সরস্বতী পূজা

বরিশাল ব্যুরো: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় পূজা শুরু হয়েছে। ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। সন্ধ্যায় থাকছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবার বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ২২টি বিভাগে পৃথকভাবে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ উপলক্ষে প্রতিটি বিভাগের মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিএম কলেজ ছাড়াও অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক-উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা।

সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯