• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৫৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শহীদদের রক্ত যেন বৃথা না যায়: ডা. শফিকুর রহমান

৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:০১:৩৫

শহীদদের রক্ত যেন বৃথা না যায়: ডা. শফিকুর রহমান

ফেনী প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এমন কিছু করা যাবে না, যাতে শহীদদের রক্তের অসম্মান হবে।

৩ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারাতের পর এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

জেলার পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে শহীদ ইশতিয়াকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। পরে শহীদ ইশতিয়াকের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে তিনি ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেয়া ঘর উদ্বোধন করেন।

বাঁধ মেরামত পরিদর্শন শেষে ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া উপহারের ঘর উদ্বোধন করবেন তিনি। পরে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখবেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তিনি বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞায় পথসভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

নির্বাচনের সময় আ. লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান

তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০