• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিয়ের দুদিন আগে নিখোঁজ হন জয়পুরহাটের মাহমুদুল, নদীর পাড়ে মিলল ঝুলন্ত মরদেহ

৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:২৮:৩২

বিয়ের দুদিন আগে নিখোঁজ হন জয়পুরহাটের মাহমুদুল, নদীর পাড়ে মিলল ঝুলন্ত মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিয়ের দুদিন আগে নিখোঁজ হওয়া মাহমুদুল পিপাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ ফেব্রুয়ারি রোববার সদরের ধারকি শতিঘাটা তুলশী গঙ্গা নদীর পাড়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। তিনি জয়পুরহাট শহরে ঔষধ কোম্পানিতে চাকরি করতেন। জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, দুপুর ১২টার দিকে এক নারী গাছের পাতা কুড়াতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৩১ জানুয়ারি শুক্রবার তার বিয়ের দিন ধার্য্য ছিল। এর দুদিন আগে গত ২৯ জানুয়ারি সকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সন্ধান মিলেনি।

এ ঘটনায় নিহতের বড় ভাই পরদিন জয়পুরহাট সদর থানায় একটি নিখোঁজের ডাইরি করেন। ২ ফেব্রুয়ারি রোববার সদর উপজেলার ধারকি শতিঘাটি এলাকায় তুলশী গঙ্গা নদীর পাড়ের নির্জন একটি বাগানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত পিপাসের বন্ধু শুভ হোসেন জানান, তার বন্ধু বিয়ের প্রস্ততি নিচ্ছিল। শুক্রবার তার বিয়ের দিন ছিল। এজন্য তিনি কমিউনিটি সেন্টারের ভাড়াও পরিশোধ করেছেন। এর মধ্যেই হঠাৎ করে তার বন্ধু বিয়ের দুদিন আগে নিখোঁজ হয়। রোববার তার মরদেহ উদ্ধার হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠু বিচারের দাবি তার পরিবারের।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক মাসুদ হোসেন জানান, এ ঘটনায় ৩০ জানুয়ারি থানায় একটি নিখোঁজ ডাইরি হয়েছে। রোববার তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে জানা যাবে মৃত্যুর কারণ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬