• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:৩৪:২২ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

বিক্ষোভের পর পঞ্চগড় জেলা জজসহ চার বিচারককে বদলি

৩১ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৩৪:৪৮

বিক্ষোভের পর পঞ্চগড় জেলা জজসহ চার বিচারককে বদলি

পঞ্চগড় প্রতিনিধি: অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর পঞ্চগড় জেলা ও দায়রা জজসহ চার বিচারককে বদলি করা হয়েছে। তাঁদের সংযুক্ত কর্মকর্তা হিসেবে আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশে তথ্য জানান।

বদলি হওয়া চার বিচারক হলেন পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুহেনা সিদ্দিকী।

অপর একটি প্রজ্ঞাপনে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে নিয়োগ-বাণিজ্য, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হুমকির অভিযোগে গত রোববার বেলা সোয়া ২টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেরাও, মূল ফটকে তালা দেওয়া ও মহাসড়ক অবরোধ করে পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪