• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০০:৪৫ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

ভোলায় ৯ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

২৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৫

ভোলায় ৯ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবিতে নিখোঁজ জেলে দুলাল মাঝির মরদেহ নিখোঁজের ৯ দিন পর উদ্ধার হয়েছে।

২৯ ডিসেম্বর বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এ সময় বালুভর্তি একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে নৌকাটি ডুবে গেলে অন্য জেলেরা তীরে আসে। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এর পর টানা ২ দিন উদ্ধার অভিযান চালিয়েও দুলাল মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে বুধবার বিকেলে দুলাল মাঝির মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন ছেলে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us