• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৮:২৯:৪৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন: হিমেল আল ইমরান

২৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৫৯:২৩

তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন: হিমেল আল ইমরান

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: বিএনপির ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবন যা সব কিছু বিলিয়ে দিতে আমি প্রস্তুত রয়েছি। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই দেশে অতিসত্বর প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. হিমেল আল ইমরান।

Ad

২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর পৌর এলাকার মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  ৯নং ওয়াড বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

Ad
Ad

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. হিমেল আল ইমরান বলেন, যত বড় শক্তি হোক সেটা আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে এবং আমার জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার শক্তি আমাদের রয়েছে। বিগত ১৬ বছর এই রাজনীতি করে আমাদের নেতাকর্মীরা কতটা নির্যাতিত সবাই আপনারা প্রত্যক্ষভাবে তা জানেন। 

তিনি আরও বলেন, এই দেশে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা আমাদের দিয়েছেন সেটা কিন্তু ৫ তারিখের আগে, ৫ তারিখের পরে না। এই একত্রিশ দফার ভিতরে আগামী রাষ্ট্র কীভাবে বিনির্মাণ হবে, তার প্রত্যেকটি কথা এখানে রয়েছে।

রাজৈর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল খানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মফা,  রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো মানিক মিয়া মানকু, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন রাজিব,  জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  মো মাইদুল ইসলাম আকন, রাজৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো তরিকুল মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক মো ফরিদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক আল- আমিন,  রাজৈর পৌর ছাত্রদলের  সদস্য সচিব শোহাগ সরদার, প্রবাসী মাহফুজ শেখসহ অনেকে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৯:০১

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৬

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৩০


৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৫০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০



Follow Us