• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৪১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৫ সকাল ১০:০৩:২৫

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে পৌরশহরের বড়ালব্রিজ খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  

Ad

২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন।

Ad
Ad

ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সুলতান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





Follow Us