• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:১০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হাসিনা: গোলাম পরওয়ার

২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:০৩

২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হাসিনা: গোলাম পরওয়ার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২৮ অক্টোবর ঢাকার পল্টনের সমস্ত খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। তার নির্দ্দেশে লগি বৈঠা দিয়ে ৭ জনকে পিটিয়ে সাপের মত করে হত্যা করেছিলো। তারা মৃত দেহের উপরে দাড়িয়ে নাচা নাচি করেছিলো। খুনি হাসিনার নির্দ্দেশে লগি বৈঠা দিয়ে হত্যার পর বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলে।

গোলাম পরওয়ার আরও বলেন, আমরা ১৭ বছর ইতিহাসের একটি কালো যুগ পার করেছি। অর্থনৈতিক নীপিড়ন, রাজনৈতিক নির্যাতন, বিচার ব্যবস্থায় বৈষম্য করে জুলুম কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অপচেষ্টা করেছে। সব কিছুকে ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি একদল এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসনের জন্য একটি ফ্যাসিবাদ পয়দা হয়েছিল। আমাদের গণতান্ত্রিক অধিকার ছিলো না, আমাদের ভোটাধিকার ছিলো না। হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, যে জামায়াতকে তুমি নিষিদ্ধ করেছো, সেই জামায়াতের আমিরকে সেনা প্রধান ডেকেছে, বঙ্গভবনে গিয়েছে। তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তায়ালা সেই জামায়াত শিবিরকে আবার সম্মানিত করেছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ষড়যন্ত্র টের পাচ্ছেন? আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো ঠিক সেই ভাষায় সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে।

শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, দেশ থেকে ইসলামের নাম মুছে দেওয়ার জন্য আমাদের সব আন্দোলন সংগ্রামকে তছনছ করে দিয়েছিল। সারা দেশে সব অফিস বন্ধ করে দিয়েছিল। আমাদের লাখ লাখ নেতাকর্মীকে গুম-খুন ও কারাগারে আটক করেছিল।

সবশেষে আমাদের দলটিও নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু ৪/৫ দিনের মাঝে মহান রব ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীসহ দেশবাসীকে কত বড় নেয়ামত দান করেছেন। সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে গণভবন থেকে বের করে তার সরকারের লুটপাটকারী এমপি-মন্ত্রী ও দলীয় নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

পাটকেলঘাটা ফুটবল ময়দানে তালা উপজেলা জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মফিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখবেন, কেন্দ্র্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হকসহ অনেকেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২