• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:৩৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হিলিতে মতবিনিময় সভা

২৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:১২:৩২

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হিলিতে মতবিনিময় সভা

মাহবুব হোসেন মেজর, হাকিমপুর (দিনাজপুর): আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার বেলা ১১টায় হিলিপানামা পোর্ট লিংক লিমিটেডের সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গীস আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কাস্টম এক্সসাইজ ভ্যাট কমিশনারেন্টের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন হিলিস্থল বন্দর আমদানী ও রফতানী গ্রূপের সভাপতি ও সাবেক হাকিমপুর পৌর মেযর মো. সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি সি এন এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, হিলি সি এন এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহিনুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. এ এস এম রেজা বিপুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সি এন এফ ব্যবসায়ী মো. জাবেদ হোসেন রাসেল, আমদানী ও রফতানী গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, হাকিমপুর থানার তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম, হিলি ইমিগ্রেসন ওসি এস আই আরিফ হোসেন, ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেনসহ হিলিস্থল বন্দরের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩