• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪২:৩৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব জয়

১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৭:০৯

নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব জয়

নওগাঁ প্রতিনিধি: নানান অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Ad

প্রকাশিত ওই নোটিশে নাছিমুল হক বুলবুল (ডেইলি ইন্ডাস্ট্রি) আহ্বায়ক, আসাদুর রহমান জয় (এনটিভি/আমাদের সময়) সদস্য সচিব, আবু বকর সিদ্দিক (মাই টিভি /ভোরের কাগজ) সদস্য, এম আর ইসলাম রতন (প্রতিদিনের বাংলাদেশ/একুশে টিভি) সদস্য এবং একে সাজু (ডিবিসি নিউজ) কে সদস্য করা হয়েছে।

Ad
Ad

এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি প্রেসক্লাবের বিভিন্ন অনিয়মহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। বেশ কিছু সাংবাদিক প্রেস ক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, এ নিয়ে প্রশাসনসহ সর্ব মহল অসন্তোষ প্রকাশ পেয়েছে।

তিনি আরও জানান, সার্বিক বিষয় বিবেচনা করে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে আহ্বায়ক কমিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। আজ থেকে নতুন কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এ কমিটিকে সার্বিক সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


Follow Us