• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:৪৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

১৩ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫৪:০৮

সিলেটে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া (৩২) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। 

১৩ জানুয়ারি সোমবার সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারের এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাঘার পাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্কার সংরক্ষিত এলাকার স্থাপনার নীচ থেকে পাথর উত্তোলন করার সময় সকালে উপর থেকে মাটি ধসে লিটন মিয়ার ওপর পড়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯