• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:১৯:৪৫ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন

১২ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৪৯:২৯

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদ্‌যাপনের অংশ হিসেবে কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Ad

১১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

Ad
Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান আবু ও সাধারণ সম্পাদক হাজী মামুন।

প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন আবু জায়েদ খান, রাহিমা ইসলাম রিপা ও ফাতেমা আক্তার।

কুমিল্লা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা শুরু হয়। আগামীকাল রোববার বিকেল ৪টায় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us